নিউজ টাঙ্গাইল ডেস্ক: অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে খেলা টাঙ্গাইলের তারকা ক্রিকেটার জয়রাজ শেখ ইমনের ১২০ বলে অপরাজিত সেঞ্চুরী (১০৬) ও একই দলের সানির বোলিং নৈপুন্যে থানাপাড়া ইস্টার্ন স্পোটিং ক্লাব ২১৪ রানে স্কয়ার ক্রিকেট ক্লাবকে পরাজিত করে শুভ সূচনা করেছে। রবিবার (১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলে স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টাঙ্গাইল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের “ক” গ্রুপের খেলায় টস জয়ী ইস্টার্ন স্পেটিং ক্লাব প্রথমে ব্যাটিং নেয়।
জয়রাজ শেখ ইমনের অপরাজিত সেঞ্চুরীতে (১২০ বলে ১০৬) ইস্টার্ন স্পোটিং ক্লাব নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬২ রান করে। এছাড়া নুর ইসলাম অপরাজিত ৪৪ রান করে। বোলিংয়ে বিজিত স্কয়ার ক্রিকেট ক্লাবের ইমতিয়াজ ২১ রানে ২টি উইকেট দখল করে। জবাবে সানি ও অনিকের বোলিং নৈপুন্যে স্কয়ার ক্রিকেট ক্লাব ২৮ ওভারে মাত্র ৪৭ রানে অলআউট হয়। ব্যাটিং দলের পক্ষে আরাফাত সর্বোচ্চ ১২ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের সানি ও অনিক যথাক্রমে ৬ ও ১৪ রানে ৩টি করে উইকেট দখল করে। বিজয়ী দলের জয়রাজ শেখ ইমন ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়।
আম্পায়ার- সাইফুল ইসলাম লিটন ও ঝোটন ঘোষ। সোমবার (২ ডিসেম্বর) খেলায় অংশগ্রহণ করবে- কাপাপো ক্রীড়া চক্র বনাম প্রগতিশীল স্বদেশী সংঘ।
