টাঙ্গাইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সোহেল রানার মোটর শোভাযাত্রা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল সদর থেকে ভাইস চেয়ারম্যান পদে টাঙ্গাইল জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানার মোটর সাইকেল শোভাযাত্রা করেছেন।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয় থেকে ৪’শতাধিক মোটর সাইকেলসহ শোভাযাত্রাটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভা সহ প্রত্যান্ত গ্রামঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেন, জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, টাঙ্গাইল কমার্স কলেজের পরিচালক তোফায়েল আহম্মেদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা টাঙ্গাইল রোড এর সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি টুটুল আহম্মেদ, যুবলীগ নেতা মিল্টনসহ শ্রমিক লীগ, যুবলীগ, ছাত্র লীগ, তাতী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর