নিউজ টাঙ্গাইল ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক গাড়ি প্রতীকে নির্বাচন করবেন আওয়ামীলীগ থেকে বহিস্কৃত দলের সভাপতিমন্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
সোমবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় লতিফ সিদ্দিকীকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম এই প্রতীক বরাদ্দ দেয়।
এর আগে ২৮ নভেম্বর ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন।
