শনিবার, মে ৯, ২০২৬
Homeজাতীয়টাঙ্গাইল ৮ (বাসাইল-সখীপুর) অাসনে কে হবে নৌকার মাঝি?

টাঙ্গাইল ৮ (বাসাইল-সখীপুর) অাসনে কে হবে নৌকার মাঝি?

নিজস্ব প্রতিনিধি: আগামী দুই-তিন দিনের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা ও চুলচেরা বিশ্লেষন শুরু হয়েছে। টাঙ্গাইল ৮ (বাসাইল-সখীপুর) আসনে কে হবেন নৌকার মাঝি তা নিয়ে চলছে নানা গুঞ্জন।

এ অাসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক প্রকৌশলী আতাউল মাহমুদ, বাংলাদেশ তাঁত বোর্ডের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আসাদুল হক তালুকদার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান- আলহাজ শওকত শিকদার, তাসিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, বাসাইল উপজেলা তাঁতী লীগের সভাপতি বদিউজ্জামান বিদ্যুত, বাসাইল উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ জুয়েল সরকার ও মোঃ জাহাঙ্গীর আলম।

সামনে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন মাত্র আর কয়েকদিন । এখন শুধু অপেক্ষার পালা কে হচ্ছেন টাঙ্গাইল ৮ আসনের নৌকার মাঝি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular