বুধবার, জুলাই ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরঢাকা বিভাগে ২ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ টাঙ্গাইলের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঢাকা বিভাগে ২ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ টাঙ্গাইলের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা বিস্তারে নিজেদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কোমলমতি শিশুদের মাঝে যারা নিজেদের ঢাকা বিভাগে ২ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছেন, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় ও ঝরে পড়ার হার উল্লেখযোগ্য হারে কমানো এই দুই ক্যাটাগরিতে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হয়ে জাতীয় শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ পেতে যাচ্ছেন।

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পৌর সদরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে ২২ অক্টোবর শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা,কর্মচারী ও ব্যক্তি বাছাই কমিটি, ঢাকা বিভাগের সভাপতি ও সদস্য সচিব স্বাক্ষরিত একটি লিখিত ঘোষনা প্রকাশিত করেন। ইতিপূর্বে বিদ্যালয়টি একাধিকবার জেলা ও উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করেছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি, বর্তমানে ৪৩২ জন কোমলমতি শিক্ষার্থী অধ্যয়ন করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা আক্তার বলেন, আমরা ইতিপূর্বেও একাধিক বার শ্রেষ্ঠ হয়েছি, পুরস্কার টাই বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো পুরস্কার পাইলেই আমি দাযিত্বশীল হবো তা কিন্তু নয়, তবে পুরস্কার না পেলেও আমি দায়িত্বশীল থাকবো এই পুরস্কার আমার একার নয় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীসহ উপজেলা বাসীর।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. লুৎফর রহমান বলেন, এই স্বীকৃতি আসলে আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দের আন্তরিকতা ও দায়িত্বশীলতার করনেই হয়েছে। তবে এই অর্জনে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা হোসনেয়ারা আক্তারের প্রতি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular