Homeবিনোদনদাদি হলেন মমতাজ

দাদি হলেন মমতাজ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ দাদি হয়েছেন। ছেলে মেহেদী খানের কোলজুড়ে ফুটফুটে এক কন্যা সন্তানের আগমন হয়েছে। সেই খবর মমতাজ নিজেই জানিয়েছেন ফেসবুকে।

নাতনিকে কোলে নিয়ে তোলা ছবির সঙ্গে মমতাজ লিখেছেন, ‘আমার মেহেদীর ঘরে এক টুকরা চাঁদের আলো। আমার একটা নতুন নাম হলো, দিদা। সবাই দোয়া করবেন।সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মেহেদীর স্ত্রী চৈতি দেওয়ান কন্যা সন্তান জন্ম দেন।

মায়ের মতো ছেলে মেহেদীও দুপুরে ফেসবুকে লিখেছেন, ‘আমি চমৎকার একটি মেয়ের বাবা হয়েছি। সবাই ওর জন্য দোয়া করবেন।’ চৈতি দেওয়ান এবং তার সন্তান এখন সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।মমতাজের ব্যক্তিগত সহকারী জুয়েল বলেন, নাতনিকে পেয়ে আপা অনেক খুশি। তবে বেশি সময় নাতনির পাশে থাকতে পারেননি। নাতনিকে দেখেই মানিকগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় চলে এসেছেন। এখানে কয়েকটি ইউনিয়নের কর্মিসভা আছে।

প্রসঙ্গত, মমতাজের গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ানের ছোট ছেলে সুজন দেওয়ানের মেয়ে চৈতি দেওয়ানের সঙ্গে মেহেদী খানের বিয়ে হয়েছে ২০১৬ সালে ১৪ ফেব্রুয়ারি।

RELATED ARTICLES

Most Popular