ধনবাড়ীতে প্রতিবন্ধি ও অটিস্টিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

ধনবাড়ী প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রতিবন্ধি ও অটিস্টিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার ধনবাড়ী নওয়াব আলী হাসান আলী রয়েল রির্সোট সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও জামালপুর জেলার ৮০ জন শিক্ষক-শিক্ষিকা এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। রান ডেভলপমেন্ট সোসাইটি ঢাকা, বাংলাদেশ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

সিরাজগঞ্জ আলহাজ মফিজ উদ্দিন প্রতিবন্ধি ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় রান ডেভলপমেন্ট সোসাইটির ঢাকা বাংলাদেশ এর চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলম, মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যস্টিনা নররেক, রান ডেভেলপমেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার নিক্সন, রান ডেভেলপমেন্ট সোসাইটির ডেভেলপমেন্ট কনসালটেন্ট এসএস শফিকুল আলম, জাতীয় প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশনের কনসালটেন্ট (ফিজিওথেরাপী) মো. ওহিদুজ্জামান, মহা-সচিব ইলিয়াস রাজ, সংস্থার নির্বাহী সদস্য শফিকুল ইসলাম বাবলু, কামরুজ্জামান রিপন প্রমুখ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর