মোঃ নূর-নবী শেখ,ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে বাংলাদেশের অন্যতম সেচ্ছাসেবীদের সংগঠন ”সঞ্জীবন” উদ্যোগে মুশুদ্দি দারুল উলুম হামিয়ূছ সুন্নাহ মাদ্রাসায় অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সঞ্জীবন এর টাঙ্গাইল জেলা শাখা উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) “সঞ্জীবন” টাঙ্গাইল জেলা শাখা সভাপতি আবু তাহের রবিনের তত্ত্বাবধানে পবিত্র কুরআন শরীফ এবং শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন “মোরাল ইনস্টিটিউট অব মিউচুয়াল এইড” এর ডিরেক্টর নাসরিন সুলতানা এবং ”সঞ্জীবন” টাঙ্গাইল জেলা শাখার অন্যান্য সদস্যগণ।
এ ব্যাপারে ”সঞ্জীবন” টাঙ্গাইল জেলা শাখা সভাপতি আবু তাহের রবিন বলেন,সঞ্জীবন কেন্দ্র ঘোষিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের প্রতি সহাবস্থান দেখিয়ে শাখার সকলের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি আমরা। “মানুষের পাশে দাড়ানোর প্ল্যাটফর্ম হিসেবেই আমরা সঞ্জীবনের সাথে রয়েছি।এজন্য শাখার সকল সদস্য, আমাদেরকে যারা দান করেছেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ইনশাআল্লাহ সামনেও যেনো আমরা এই ধরণের কার্যক্রম চালিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন!”
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।