নাগরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কুদরত আলীর পথসভা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কুদরত আলী আসন্ন নির্বাচনকে সামনে রেখে গনসংযোগ শুরু করেছেন।

শুক্রবার  তিনি উপজেলা সদর ইউনিয়ন, মামুদনগর, মোকনা, পাকুটিয়া, ইউনিয়নে মটরশোভা যাত্রা করেন।

নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যারা আলোচনায় রয়েছেন তাদের অন্যতম উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক কুদরত আলী। এ উপজেলার তৃনমূল পর্যায়ে গনসংযোগের শীর্ষে রয়েছেন কুদরত আলী। বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে রয়েছে তার বিস্তর সুনাম ও পদচারনা।

কুদরত আলী সাংবাদিকদের জানান, আল্লাহর রহমতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দল যদি আমাকে যোগ্য বিবেচনা করে তাহলে আমিই মনোনয়ন পাব এবং চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়ী হব।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর