নাগরপুরে ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিবের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে এক হাজার দুস্থ ও ছিন্নমুল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লি: এর পরিচালক ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য ব্যারিস্টার খন্দকার রেজা-ই -রাকিব মুন্না।

শুক্রবার (২০ই জানুয়ারি) সকাল থেকে শুরু করে সারাদিনব্যাপী নাগরপুর সদর ইউনিয়ন নিজ বাসভবনে, ভাদ্রা ইউনিয়ন, দপ্তিয়র ইউনিয়ন এবং বেকড়া ইউনিয়নে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা বাবু নীরেন্দ্রনাথ পোদ্দার নূপুর এর সভাপতিত্বে, নাগরপুর উপজেলা আ’লীগের সিনি:সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মতির সঞ্চালনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সহযোগী সংগঠন সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের সাবেক নেতৃবৃন্দসহ অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা ব্যারিস্টার খন্দকার রেজা- ই-রাকিব মুন্না জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর বক্তব্যে বলেন- আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব এই অসহায় শীতার্ত মানুষদেরকে সহযোগিতা করে যাব।

আগামী ২০৪১ সালের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা নাগরপুর দেলদুয়ারের সকলকে সাথে নিয়ে আগামী দিনে কাজ করে যেতে চাই।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর