Homeবিনোদনপরীমনির প্রথম চমক

পরীমনির প্রথম চমক

এমন একটি চ্যালেঞ্জিং চরিত্রে কেমন মানাবে তাকে? কেমনেই বা লুক হবে তা জানার আগ্রহ ছিলো পরীমনির ভক্তদের। গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবির ‘শুভ্রা’ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।
এবার একই পরিচালকের হাত ধরে অভিনয় করেছেন এই ওয়েব সিরিজটিতে । রোববার ‘প্রীতি’ নামের সেই ওয়েব সিরিজটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।

‘প্রীতি’র প্রথম লুকেই চমক দেখিয়েছিন পরীমনি। নতুন লুক প্রকাশ হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। নির্মাতা নিজেও মুগ্ধ পরীর অভিনয়ে।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেছেন,‘‘পরীর সঙ্গে ‘স্বপ্নজাল’-এ কাজ করতে গিয়ে মনে হয়েছে, যেকোনো চরিত্রে মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে তার। তাই সিরিজটিতে পরীকে নেওয়া। পরি আবারও তার অভিনয় যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ’’

RELATED ARTICLES

Most Popular