Homeখেলাধুলাফিজের পর এবার চামিলীকে সাহায্যে এগিয়ে আসলেন সাকিব সহ জাতীয় আরও দুই...

ফিজের পর এবার চামিলীকে সাহায্যে এগিয়ে আসলেন সাকিব সহ জাতীয় আরও দুই ক্রিকেটার

বাংলাদেশের জাতীয় পর্যায়ের নারী ক্রিকেট দলে খেলেছেন তিনি।রাজশাহীর এই ক্রিকেটার বাংলাদেশের হয়ে মাঠ মাতিয়েছেন ২০১১ সাল পর্যন্ত।পায়ের লিগামেন্ট ছিড়েঁ যাওয়ায় অনেকদিন ধরেই বিছানায় কাতরাচ্ছেন তিনি।টাকার অভাবে করতে পারছেন না চিকিৎসাও।এ খবর সম্প্রতি ভাইরাল হয় ফেসবুকে।

আর ফেসবুকে ভাইরাল হওয়াসহ ক্রীড়া সাংবাদিক উৎসব সরকারের একটি পোষ্ট নজরে আসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার মোস্তাফিজুর রহমানের।

এরপরই তিনি চামেলীকে আর্থিক সহায়তা করার কথা জানান মোস্তাফিজ।এটা নিশ্চিত করছে ক্রীড়া সাংবাদিক উৎসব সরকার।

ফিজের পর এবার সাকিব সরাসরি চামিলীকে কল দিয়ে তার সাহায্যে এগিয়ে এসেছে।এ ছাড়াও জাতীয় দলের আরো দুইজন ক্রিকেটার সাহায্য করবে বলে নিশ্চয়তা দিয়েছে(নাম প্রকাশে অনিচ্ছুক)!

চামিলী বলেনঃ”একটু আগে সাকিব আল হাসান ফোন দিল, কাল পরশুর মধ্যে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন”।

RELATED ARTICLES

Most Popular