শনিবার, মে ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুর‘বই হচ্ছে উৎকৃষ্ট বন্ধু, বড় হতে চাইলে বই পড়তে হবে’......জেলা প্রশাসক টাঙ্গাইল

‘বই হচ্ছে উৎকৃষ্ট বন্ধু, বড় হতে চাইলে বই পড়তে হবে’……জেলা প্রশাসক টাঙ্গাইল

এম সাইফুল ইসলাম শাফলু :সখীপুরে শিক্ষার্থীদের উদ্দেশে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, তোমরা যদি বড় হতে চাও তাহলে তোমাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, বেশি বেশি বই পড়তে হবে, বই-ই হচ্ছে উৎকৃষ্ট বন্ধু। বিপদে পড়লে সবাই তোমাকে ছেড়ে যেতে পারে কিন্তু বই সব সময় তোমার পাশে থাকবে।

মঙ্গলবার বিকেলে সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের আয়োজনে উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। মাদক, বাল্যবিবাহ, উত্ত্যক্ত, সড়ক দুর্ঘটনা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ে উন্মুক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।

আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, টাঙ্গাইলের সহকারী কমিশনার আল মামুন, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইউম হোসাইন, নবম শ্রেণির শিক্ষার্থী রেদওয়ানা শিকদার প্রমুখ।
আলোচনার শুরুতে গানের সঙ্গে নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করে নেওয়া হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular