বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরবঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে যাদবপুর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে যাদবপুর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: সখীপুরের যাদবপুর ইউনিয়ন পরিষদ এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচ

না সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ,কে,এম আতিকুর রহমান ( আতোয়ার ) এর সভাপতিত্বে আলোচনা সভায় যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ, ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক খাইরুল ইসলাম, যুগ্নআহব্বায়ক আনোয়ার মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল- আমিন আহমেদসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যগন উপস্থিত ছিলেন ।

আলোচনা সভায় চেয়ারম্যান এ,কে,এম আতিকুর রহমান ( আতোয়ার ) বলেন, শুধু মুখেই না অন্তরে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে সেগুলো বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান করতে হবে।বঙ্গবন্ধুর জীবনাদর্শ পর্যালোচনা করলে দেখা যায় তিনি কখনো কারও সঙ্গে কটু কথা বলেননি, কারও সঙ্গে ঝামেলা করেননি। সংগঠন করেছেন নেতৃত্ব দিয়েছেন, কখনো চাঁদাবাজি করেননি। তিনি সব সময় মেহনতী মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মানুষের জন্য কাজ করেছেন- এটাই বঙ্গবন্ধু।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular