৫ বছর ধরে যে খবরটার অপেক্ষা করছিলেন, অবশেষে সেটা পেয়ে গেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আশরাফুল। বিপিএলের প্লেয়ার ড্রাফ্টে সপ্তম কলে তাকে কিনে নেয়ার ঘোষণা দেয় চিটাগাং ভাইকিংস ।
এ খবর শুনে কথা বললেন নিজের চাওয়া-পাওয়া এবং আবেগ-অনুভূতি নিয়ে। শুরুতেই জানালেন, ‘এই দিনটার অপেক্ষাতেই ছিলাম। খুব খুশি আমি। সিলেটের সঙ্গেই নাকি কথা হচ্ছিল আশরাফুলের। তবে, ড্রাফট যেহেতু একটা ভাগ্যের বিষয়। লটারিতে যার নাম আগে আসে, যে কল করার সুযোগ আগে পায়, তারাই খেলোয়াড় পছন্দমতো বাছাই করার সুযোগ পায়। সে কারণে আশরাফুলকে কিনে নিয়েছে চট্টগ্রাম।
আশরাফুল নিজে এসব তথ্য জানিয়ে বলেন, ‘আমি অপেক্ষায় ছিলাম কখন খবর আসে, আমাকে কোন দল নেয়। যেহেতু প্লেয়ার ড্রাফটে ইচ্ছে করলেই কাউকে নেয়া যায় না, লটারিতে কার সিরিয়াল বা কার কল করার সুযোগ আগে আসে তার ওপর নির্ভর করে অনেক কিছু। তারপরও সিলেটের সঙ্গে কথা হচ্ছিল। তারা আমার ব্যাপারে উৎসাহ দেখিয়েছিলি; কিন্তু শেষ পর্যন্ত আমাকে নিয়েছে চট্টগ্রা্ম।’
বিপিএলে ডাক পেয়ে আশরাফুল খুব খুশি। আবার তিনি তারকা সমৃদ্ধ কোনো দলেও খেলতে চাননি। আশরাফুল বলেন, ‘আমি খুব খুশি একটা বিশেষ কারণে। আমি ইচ্ছে করেই এমন দলে খেলতে চেয়েছি, যে দলে বিদেশি ও স্থানীয় তারকা তুলনামূলক কম। রংপুর ঢাকা কুমিল্লা ও খুলনার চেয়ে চট্টগ্রামে নামি তারকার সংখ্যা কম। কাজেই আমার বিশ্বাস, আমি খেলার সুযোগ পাবো এবং নিজেকে মেলে ধরার জায়গাও বেশি থাকবে।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।