বিপিএলে প্রথমবারের মতো আমেরিকান ক্রিকেটার, দেখুন কোন দলের হয়ে খেলবেন তিনি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটান্স নতুন চমক দেখিয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটার মোহাম্মাদ আহসান আলি খানকে দলে টেনেছে খুলনা টাইটান্স।

প্রথমবারের মতো কোন আমেরিকান ক্রিকেটার বিপিএলে খেলতে আসছেন। আমেরিকান ক্রিকেট দলের সেরা ফাস্ট বোলার আলি খান।আমেরিকার জার্সিতে ১৫ টি ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন তিনি।

বেস্ট বোলিং ম্যাচ ৩/২২। তবে খুলনা টাইটান্সের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এবং আফগানিস্তান প্রিমিয়ার লিগে।

এই দুই টুর্ণামেন্টে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। এবারের মৌসুমে তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ট্রিনবাগো নাইট রাইডার্স হয়ে খেলেছেন। বলিংয়ের দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। ১৩ ম্যাচ ৪২.৪ ওভার বল করে ৩৩৩ রান দিয়েছেন নিয়েছেন ১৬ টি উইকেট।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর