বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর প্লেয়ার্স ড্রফট অনুষ্ঠিত হয়েছে গতকাল।ইতিমধ্যেই প্রতিটি দলই তাদের চূড়ান্ত স্কোয়াড ঠিক করে ফেলেছে।
অন্য বারের থেকে এবারে বিপিএলে দেখা যাবে বেশি তারকা ক্রিকেটার। এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, আলেক্স হেলস, লাথিস মালিঙ্গা, পোলার্ড এন্ড রাসেল সহ আসছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।

বিপিএলে এবার মোটা অংকের টাকা খরচ করতে হয়েছে প্রতিটি দলকে। এদের মধ্যে সবচেয়ে বেশি খরচ করেছে ঢাকা ডায়নামাইটস। গতবারে রার্নার অাপ দলটি এবারও ফেভারিট দের মতই দল গড়েছে। ঢাকা ডায়নামাইটস মোট খরচ করেছে ৬ কোটি ২২ লাখ টাকা।
দেশীয় ক্রিকেটার দলে ভেড়াতে এক কোটি ২৪ লাখ টাকা এবং বিদেশী ক্রিকেটার ভেড়াতে খরচ করেছে চার কোটি ৯৮ লাখ টাকা। তবে এবার রংপুর রাইডার্স কে পিছনে ফেলে খরচের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে খুলনা টাইটান্স।
তাঁদের মোট খরচ হয়েছে তিন কোটি ৯০ লাখ টাকা। দেশীয় ক্রিকেটার কিনতে ব্যয় করেছে মাত্র ৯৯ লাখ টাকা। তবে কম যায়নি রংপুর রাইডার্স। মোট তিন কোটি ৪২ লাখ টাকার বিদেশীদের দলে ভেড়াতে তাঁরা খরচ করেছে দুই কোটি ৩২ লাখ টাকা।বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে খেলবেন মোহাম্মদ আশরাফুল।
এরপরের অবস্থান সিলেট সিক্সার্স। তাঁদের মোট খরচ হয়েছে তিন কোটি ২৯ লাখ টাকা। পঞ্চম অবস্থানে আছে চিটাগাং ভাইকিংস। মোহাম্মদ আশরাফুলের দল মোট খরচ করেছে দুই কোটি ৯৬ লাখ টাকা।
দুই কোটি ৫৪ লাখ টাকা খরচ করে তালিকার ষষ্ঠ স্থানে রাজশাহী কিংস। মাত্র এক কোটি ৭৭ লাখ টাকা খরচ করেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। তালিকায় সবার নিচে অবস্থান করছে তাঁরা।
