রবিবার, মে ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরবোয়ালী কলেজ কর্তৃক এমপিকে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান

বোয়ালী কলেজ কর্তৃক এমপিকে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে বোয়ালী ডিগ্রি কলেজ কর্তৃক স্থানীয় সংসদ সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামকে সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, কলেজ প্রতিষ্ঠাতা এম এ রাজ্জাক বিএসসি, কলেজ অধ্যক্ষ সাঈদ আজাদ, অধ্যাপক নজরুল ইসলাম খান, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, হাতিয়া কলেজ অধ্যক্ষ রহিজ উদ্দিন, বড়চওনা কুতুবপুর কলেজ অধ্যক্ষ আব্দুর রউফ, দাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী আসিফ, কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম কামরুল হাসান, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম বিদ্যুত , টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী হেলাল, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মোল্লাসহ কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বিকেল থেকে রাত অবধি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular