মধুপুরে হেরোইন-ইয়াবাসহ আটক ২

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে ৩৫৪ পিস ইয়াবা ও হেরোইনসহ ফারুক হোসেন (২৮) এবং বাবুল আহমেদ (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুপুর থানা পুলিশ।

সোমবার (০২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মধুপুর পৌর শহরের মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মাদক দ্রব্য জব্দ ও তাদের আটক করে।

আটক ফারুক অরণখোলার কাকরাইদ বাজার এবং বাবুল আহমেদ আউশনারার রামকৃষ্ণবাড়ি এলাকার বাসিন্দা।

অভিযান পরিচালনাকারী মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জোবায়দুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাস্টার পাড়ার আমান আলীর বাসায় অভিযান চালিয়ে বাসার ভাড়াটিয়া বাবুল আহমেদ ও তার সহযোগী ফারুক হোসেনের কাছ থেকে ৩৫৪ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ৬ গ্রাম ইয়াবার গুঁড়া এবং মাদকদ্রব্য বিক্রির নগদ ১২ হাজার টাকাসহ জব্দসহ তাদের আটক করা হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক কামাল জানান, এ ঘটনায় মধুপুর থানায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর