মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির সাথে উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

মাভাবিপ্রবি সংবাদদাতাঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সাংবাদিক সমিতির সদস্যদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

রবিবার দুপুরে তার নিজ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়ের সময় নতুন বছরের ডায়েরী ও ক্যালেন্ডার উপহার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোঃ সামছুল আলম, মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা মোঃ রিয়াজ উদ্দিন রিপন, সভাপতি মোঃ শাহরিয়ার সৈকত, সাধারণ সম্পাদক মোহাইমিনুল কাইয়্যূম, সহ-সভাপতি মোঃ সাইফুল মজুমদার, কোষাধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর