মঙ্গলবার, মে ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরমির্জাপুরে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

মির্জাপুরে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আনাইতারা ইউনিয়নের ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিকের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুরাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক যুবরাজ মিয়া, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মীর মাহমুদল হাসেল পায়েল, ভাওড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আলী আজগর, ছাত্রলীগ নেতা রবিন মিয়া, জাহিদুর রহমান, শামীম হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

সভা শেষে রবিন মিয়াকে আহবায়ক ও শামীম হোসেন এবং জাহিদুর রহমানকে যুগ্ম আহবায়ক করে আনাইতারা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয় বলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আসিফ অনিক ও সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম নিশ্চিত করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular