রাজধানীর কুর্মিটোলা ফায়ার সার্ভিসের তৎপরতায় বেঁচে গেল ৩ প্রাণ

ফরমান শেখ, ডেস্ক এডিটর: রাজধানীর ঢাকায় ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্তরের মাটিকাটা এলাকায় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গিয়ে ড্রাইভার ও হেলপারসহ ৩ জন ট্রাকেই আটকা পড়ে আছে। এমন সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে জীবিত উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের এ্যাম্বলেন্সযোগে মিরপুর ইসলামী হাসপাতালে ভর্তি করে তারা। এতে করে বেঁচে যায় যায় আহতরা।
আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। ক্যান্টনমেন্ট থানার এসআই মো. গোলাম মোস্তফা এ বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধাররত আহতরা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজার গাঁও গ্রামের মো. মনছুর আলীর ছেলে ট্রাক হেলপার মো. কাদির (২১), একই উপজেলার শ্রীপুর গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে ট্রাক ড্রাইভার মো. সুমন (৩২)। অপর আরেকজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: সফিকুল ইসলাম জানান- চাঁদপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১১-২৪০২) মিরপুর কালশী যাচ্ছিল। পথিমধ্যে মাটিকাটা ইসিবি চত্তরের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে যায়। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ ৩ জন আটকা পড়ে। এমন সংবাদ পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে অত্যাধনিক ইকুপমেন্ট ব্যবহার করে তাদের উদ্ধার করতে সক্ষম হতে পারি। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়। তারা এখন সুস্থ্য আছেন বলে জানান সফিকুল ইসলাম।
এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর