সম্প্রতি একটি ছবি বেশ আলোচনা জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ার। যেখানে দেখা যায় কোন এক পুরুষের বুকে মাথা রেখে শুয়ে আছেন শুভশ্রী। কিন্তু শুভশ্রীর সঙ্গে কে এই পুরুষ?
সকলের মনেই এমন প্রশ্নের উদয় হয়েছে ভাইরাল ছবিটি দেখার পর। সবার একই প্রশ্ন এইতো কদিন আগেই শুভশ্রীর বিয়ে হলো পরিচালক রাজের সঙ্গে। তাহলে এ পুরুষ আবার কে?
যদিও নায়িকা নিজে এই ছবি পোস্ট করেছেন! তাই অনেকে দাবি করছেন এটা কোনও সিনেমার শুটিংয়ের দৃশ্য। কিন্তু কোন সিনেমা?
প্রসঙ্গত, শুভশ্রী কলকাতা বাংলা সিনেমার (টালিউড) জনপ্রিয় অভিনেত্রী। তিনি একটি ওড়িশা ছবি করেও প্রশংসা পেয়েছিলেন। তিনি ফেয়ারএভার আনন্দলোক নায়িকার খোজে এর বিজয়ী হয়েছিলেন। শুভশ্রী অনুভব মহান্তির বিপরীতে মাতে তা লাভ হেলারে নামের একটি ওড়িশা ছবির মাধ্যমে তার প্রথম আবির্ভাব হয়। পিতৃভূমি ছবিতে তিনি প্রথম বাংলা ছবিতে অভিনয় করেন জিতের বোনের ভূমিকায়।
