১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদন গ্রহণ চলছে।এর আগে, ৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদনের সময় নির্ধারিত থাকলেও সে সময় বাড়ানো বাড়িয়ে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত করে এনটিআরসিএ।
জানা গেছে, ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেদিন বিকেল ৪টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামীকাল ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।
এদিকে, আগামী ১৫ মে শুক্রবার সকাল ৯টা থেকে ১০টায় স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড করে দেয়া হবে এবং এসএমএস পাঠিয়ে প্রার্থীদের এ বিষয়ে জানানো হবে। প্রবেশপত্রে প্রিলিমিনারি পরীক্ষার ভেন্যু ও তারিখ উল্লেখ থাকবে।
কিভাবে আবেদন করবেন: এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/) প্রবেশ করে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
টেলিটক মোবাইল সিম থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দেয়া যাবে। ১৭তম শিক্ষক নিবন্ধনের ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।
