Homeটাঙ্গাইল জেলাবাসাইলসখীপুরে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ সাঈদ আজাদের বিশাল গণজমায়েত

সখীপুরে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ সাঈদ আজাদের বিশাল গণজমায়েত

এম সাইফুল ইসলাম শাফলু: আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ’র বাসাইল ও সখীপুর উপজেলা গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ওই দুই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠণের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে স্থানীয় মোখতার ফোয়ারা চত্বরে এসে বিশাল গণজমায়েত হয়। গণজমায়েতে অধ্যক্ষ সাঈদ আজাদ তাঁর বক্তব্যে বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের উন্নয়ন ও অগ্রগতি রক্ষার নির্বাচন। মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী, জঙ্গিবাদ দমন নির্বাচন। মাঠ পর্যায়ে জরিপ ও তৃণমূল নেতাদের মতের মূল্যায়ন করে আমাকে এ আসনে মনোনয়ন দেওয়া হলে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার ‘বিজয়’ উপহার দিতে পারবো।’ এতে গ্রহণযোগ্য ও মেধাবি রাজনীতিকের সঠিক মূল্যায়ন করা হবে বলেও তিনি জানান।

গণজমায়েতে বাসাইল ও সখীপুর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের ৫ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: অধ্যক্ষ সাঈদ আজাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় দিনরাত গণসংযোগ চালিয়ে এরই মধ্যে সর্বস্তরের মানুষের প্রিয় মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন। ভোটারদের মধ্যে জনপ্রিয়তার পাশাপাশি তৃণমূল পর্যায়েও রয়েছে তার শক্ত অবস্থান। তিনি দুটি উপজেলার সর্বস্তরের মানুষের হৃদয়েও গড়ে তুলেছেন অকৃত্রিম ভালোবাসা ও সেতুবন্ধন।

RELATED ARTICLES

Most Popular