সখীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে ইয়াবা বিক্রির সময় ১১ পিস ইয়াবাসহ জনক চন্দ্র বিশ্বাস নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মন্দির পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। জনক চন্দ্র বিশ্বাস ওই এলাকার জীবন চন্দ্র বিশ্বাসের ছেলে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর