নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং,বাল্যবিবাহ, মাদক ও গুজব প্রতিরোধে ঈমাম মুয়াজ্জিন ও কাজীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা হলরুমে নির্বাহী অফিসার মো.আমিনুর রহমান‘র সভাপতিত্ব উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, ওসি মো.আমির হোসেন, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক শফিউল ইসলাম কাজী বাদল, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, মাওলানা সাইফুল্লাহ বেলালী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক ও মিথ্যা গুজব প্রতিরোধে মসজিদের ঈমাম, মুয়াজ্জিন ও কাজীদের সহযোগীতার আহব্বান জানান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।সখীপুরে ঈমাম মুয়াজ্জিন ও কাজীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
0
134
Previous article
