শনিবার, মে ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে এক ব্যবসায়ীকে জরিমানা

সখীপুরে এক ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে গরু মোটাতাজাকরণের নিষিদ্ধ খাদ্য বিক্রির দায়ে নজরুল ইসলাম নামের এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। শিল্প প্রতিষ্ঠানের তূলার উচ্ছিষ্ট অংশ গরুর খাদ্য হিসেবে বিক্রি করার অপরাধে ওই দোকানিকে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা।

রোজা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নীলকুঞ্জ এলাকায় গরু মোটাতাজাকরণের নিষিদ্ধ গোখাদ্যের ব্যবসা করে আসছে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবদুল জলিল নিউজ টাঙ্গাইলকে বলেন,  শিল্প প্রতিষ্ঠানের উচ্ছিষ্ট ওই তূলা গরুকে খাওয়ানো হলে গরুর কলিজা নষ্ট হয়ে পেট ফুলে আস্তে আস্তে মৃত্যুমুখে পতিত হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা নিষিদ্ধ গোখাদ্য বিক্রির দায়ে দোকানিকে জরিমানা করার তথ্যের সত্যতা  নিশ্চিত করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular