শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeখেলাধুলাসখীপুরে ক্ষুদে খেলোয়ারদের ফুটবল টূর্ণামেন্ট

সখীপুরে ক্ষুদে খেলোয়ারদের ফুটবল টূর্ণামেন্ট

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ইউরেকা শিক্ষা পরিবার ও মেধা বিকাশ শিক্ষা পরিবারের ক্ষুদে খেলোয়ারদের নিয়ে ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ৬ টিমের এ টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

এশিয়ান টেলিভিশনের সাংবাদিক ও নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের পরিচালক এম সাইফুল ইসলাম শাফলু এ টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন। নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ডিএম জয়নুল আবেদীন মাস্টারের সভাপতিত্বে খেলায় অন্যদের মধ্যে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কেএম হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম মোল্লা, নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. হাবিবুর রহমান খান, নলুয়া বিট কর্মকর্তা মো. আলাউদ্দিন, স্থানীয় ইউপি সদস্য আহসান হাবিব, নলুয়া বাজার বণিক সমিতির সহ-সভাপতি আবুল হোসেন আকাশ, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মুহাম্মদ মনির ও মেধা বিকাশ শিক্ষা পরিবারের পরিচালক সনেট মিয়া উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular