রবিবার, মে ৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে জমে উঠেছে যাদবপুর ইউনিয়ন আ.লীগের সম্মেলন

সখীপুরে জমে উঠেছে যাদবপুর ইউনিয়ন আ.লীগের সম্মেলন

এম সাইফুল ইসলাম শাফলু: জমে উঠেছে সখীপুর উপজেলার ৪নং যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন। আগামী ১০ ডিসেম্বর সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে না ঘুরে উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মন জোগাতে আপ্রান চেষ্টা করে যাচ্ছেন। দীর্ঘদিন পর সম্মেলন পেয়ে প্রার্থীরা ইউনিয়নের প্রতিটি বাজার ও সড়কের পাশ দিয়ে ব্যানার, ফেস্টুন, লিপলেট এবং সড়কের ওপর প্রার্থীদের নিজ নিজ নামে শুভেচ্ছা ফটক গড়ে তুলেছেন। শুধু এ ইউনিয়ন নয় সমগ্র উপজেলায়ই আলোচনা আগামি ১০ ডিসেম্বর সম্মেলনে কে হচ্ছেন সভাপতি-সম্পাদক । কে হচ্ছেন এ ইউনিয়ন আওয়ামী লীগের কান্ডারী। দিনে কাঠফাটা রোদ আর রাতে কনকনে শীত উপেক্ষা করে প্রার্থীরা নেতাদের মনযোগাতে চেষ্টা করে যাচ্ছেন।

সম্মেলনকে কেন্দ্র করে পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে ইউনিয়নের অলিগলি। দীর্ঘদিন পর সম্মেলনের চূড়ান্ত পরিবেশ সৃষ্টি হওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে অন্যরকম এক উচ্ছাস, উৎসাহ ও উদ্দীপনা। ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কার্যালয় ও চা স্টল স্টলে এ সম্মেলন নিয়ে চলছে নানা আলোচনা। তবে সংশ্লিষ্ট ইউনিয়নের ভোটাররা আক্ষেপ করে বলছেন- প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তাদের মতামতের ভিত্তিতে করা হলে গণতন্ত্র এবং সঠিক নেতৃত্ব বেড়িয়ে আসতো। ভোটের আভাস না পেয়ে প্রার্থীরা ভোটারদের গুরুত্ব না দিয়ে নেতাদের মন যোগাতেই ব্যস্ত সময় পার করছেন।

এ ইউনিয়নে সভাপতি পদে বর্তমান ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নলুয়া গ্রামের কেএম হেলাল উদ্দিন ওরফে কাজী হেলাল, বর্তমান এ ইউনিয়নের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ত্যাগী নেতা একই গ্রামের শরীফুল ইসলাম মোল্লা, নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বর্তমান কমিটির সহ-সভাপতি যাদবপুর গ্রামের মো. সহিদুল ইসলাম, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নলুয়া গ্রামের মো. বিল্লাল হোসেন, সদ্য উপজেলা ভাইস চেয়ারম্যানে পদে দ্বিতীয় স্থান অধিকারী বেড়বাড়ী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে কৃষক শ্রমিক জনতালীগে থেকে যোগদানকারী বেড়বাড়ী দক্ষিণপাড়া গ্রামের ব্যবসায়ী সহিদুল ইসলাম সহিদ এবং বেড়বাড়ী নামাপাড়া গ্রামের মো. আবুল কালাম আজাদ পান্না’র নাম শোনা যাচ্ছে।

তৃণমূলের নেতাকর্মীরা বলছেন ইচ্ছেমত নয় ভোটারদের সমর্থনেই ভবিষ্যৎ নেতা নির্বাচন করা উচিত।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular