সখীপুরে দশম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে অভিযুক্ত দশম শ্রেণির ছাত্র হৃদয় হাসান (১৬) সহ তিনজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন ।

মামলার বিবরণে জানা যায়, বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে ৫ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী (১২) উপজেলার দামিয়াপাড়া নিজ বাড়ি থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সানমুন একাডেমিতে যাওয়ার পথে ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের রওশন ডাক্তারের ছেলে দশম শ্রেণিতে পড়ুয়া হৃদয় ও তার দুই সহযোগীকে নিয়ে মেয়েটির পথরোধ করে। এক পর্যায়ে মেয়েটির মুখ গামছা দিয়ে বেধে সিএনজিচালিত অটো রিকশায় তুলে ঘাটাইলের সাগরদিঘী এলাকায় নিয়ে যায়। সেখানে ছেলেটির এক আত্মীয়ের বাসার একটি কক্ষে নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির আত্মচিৎকারে পাশের বাসার এক মহিলা দৌড়ে এসে মেয়েটিকে উদ্ধার করে। পরে মেয়ের দেয়া ঠিকানা মোতাবেক স্বজনদের হাতে তুলে দেন তিনি।

এ সময় বখাটে হৃদয় ও তার সহযোগীরা পালিয়ে যায়। মেয়েটির জবানবন্ধীতে ওইদিন বিকেলেই মেয়েটির মা বাদী হয়ে অভিযুক্ত হৃদয় ও তার সহযোগিদেরকে আসামি করে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে সখীপুর থানায় মামলা করেন।
মামলার বাদী মেয়েটির মা অভিযুক্ত হৃদয় ও তার সহযোগিদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, এ ঘটনায় অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। হৃদয় ও তার সহযোগিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর