শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ধারালো অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার

সখীপুরে ধারালো অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার

এম.সাইফুল ইসলাম শাফলু:  সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে  ধারালো অস্ত্র ও মোবাইল উদ্ধার করা হয়।
জানাযায়,একই ওয়ার্ডের আবু বকর ছিদ্দিকের ছেলে বায়েজিদ(১৫), মন্টু কোচের ছেলে নিরাঞ্জন(১৭), সিদ্দিকের ছেলে জুয়েল(১৬) নামের তিন বখাটে মিলে একই এলাকার খোকনের নিকট থেকে জোর করে মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে খোকন বাদী হয়ে এ বিষয়ে দ্রুত বিচার আইনে সখীপুর থানায় মামলা করেন। পরে ওই রাতেই পুলিশ তাদের গ্রেপ্তার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ভূইয়া বলেন, আসামীদের গ্রেপ্তার করে শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular