সখীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ বিজয়ী-বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্টে সখীপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে আনোয়ার হোসেন তালুকদার সরকারী প্রাথমিক বিদ্যালয় জয়ী হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার প্রধান অতিথি হিসেবে পুরষ্কার তুলে দেন। এ সময় সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, নাজমুল হক, মাসুদ রানা, আশিষ তরফতার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর