নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুটি বোথে ভোট গ্রহণ চলে। এতে ৭৯৩ জন অভিভাবক ভোটারের মধ্যে ২৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আনোয়ার হোসেন নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন এবং ভোট গণনা শেষে বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করেন। ফলাফলে অভিভাবক সদস্য প্রতিনিধি হিসেবে মামুন খান ১৭০ ভোট, শাহজাহান মিয়া ১০০ ভোট, মনির খান ৯৯ ভোট এবং বিজেন্দ্র চন্দ্র কোচ ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। সংরক্ষিত মহিলা আসনে মোসা, রুনা বেগম ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন চলাকালে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক একেএম সাইফুল্লাহ, কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক তুলা মিয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মোহাম্মদ মনিরসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক অভিভাবকবৃন্দ ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।সখীপুরে বাছেত খান উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত
0
168
