বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিকের মৃত্য

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিকের মৃত্য

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ওসমান (২৮) নামের এক বিদ্যুৎ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার প্রতিমা বংকী পল্লীবিদ্যুৎ সাবস্টেশনের পশ্চিম পাশেই এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান ধনবাড়ী উপজেলার হাসমত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল থেকেই পল্লী বিদ্যুতের নিওট্রাল তার টাঙানোর কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এক পর্যায়ে দুই শ্রমিক বিদ্যুতায়িত হয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে আহত ওসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কারিজ জানান, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই ওসমানের মৃত্যু হয়েছে।

পল্লী বিদ্যুতের প্রতিমা বংকী অভিযোগ কেন্দ্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্বাধীনতা দিবস থাকায় বিদ্যুৎ সরবরাহ চালু ছিল। ঠিকাদার আমাদের না জানিয়েই লাইনে কাজ করছিল। তাছাড়া নিওট্রাল লাইনে বিদ্যুৎ থাকার কথা নয়। ধারণা করা হচ্ছে কোনো বাড়ির সার্ভিস লাইন থেকে তারটি বিদ্যুতায়িত হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular