শনিবার, মে ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বিদ্যুৎ স্পৃষ্টে দিন মজুরের মৃত্যু

সখীপুরে বিদ্যুৎ স্পৃষ্টে দিন মজুরের মৃত্যু

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে আল মাহমুদ (৫৫) নামের এক দিন মজুরের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আমতলায় এ ঘটনা ঘটে। নিহত আল মাহমুদ ওই ওয়ার্ডের বাছেদ মিয়ার বাড়িতে দিন মজুরের কাজ করত। সে সিরাজগঞ্জ জেলার পাঁচ দিঘল গ্রামের মৃত রাইজ উদ্দিনের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আল মাহমুদের ভাগ্নে আব্দুল আলীম জানান, শনিবার বিকেল ৫ টার দিকে বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে ওপরে থাকা ৩৩ হাজার কেভি পিডিবির তারের বাঁশের স্পর্শে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার এসআই ওমর ফারুক জানান,  এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular