সখীপুরে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার দুই

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে এক মাদক ব্যবসায়ীসহ দুই আসামিকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- ১ গ্রাম হেরোইনসহ উপজেলার পাট বহেড়াতৈল গ্রামের অতল কোচের ছেলে নিমাই কোচ (২০) এবং চুরি মামলার পলাতক আসামি সখীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের পান্ড শেখ’র ছেলে শাহাব উদ্দিন (৪৫)।

সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন- মঙ্গলবার রাতে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী নিমাই কোচ ও চোর মামলায় শাহাব উদ্দিনকে বুধবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর