Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে মা সমাবেশ

সখীপুরে মা সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, যৌন হয়রানি, ছেলে ধরা গুজব বিষয়ে জনসচেতনতা মূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়, এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান খানের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম, মত্স্য অফিসার মোঃ রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন , বিআরডিবি র ভাইস-চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলুসহ সহস্রাধিক শিক্ষার্থী ও মা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular