এম সাইফুল ইসলাম শাফলু:টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের জমিদাতা, সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজের জমিদাতা আলহাজ মোখতার আলী তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মোখতার আলী তালুকদার ফাউন্ডেশন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকাল সাড়ে নয়টায় মরহুমের প্রতিকৃতিতে ও সকাল ১০টায় সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ১১টায় স্মরণসভা, ১২টায় মিলাদ মাহফিল ও বেলা একটায় গণভোজের আয়োজন করা হয়। এছাড়াও সখীপুর আবাসিক মহিলা কলেজ, সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজ ও সূর্যতরুণ শিক্ষাঙ্গণ স্কুল অ্যান্ড কলেজ, রাজু অ্যাকাডেমি পৃথক কর্মসূচি পালন করেছে।
উল্লেখ্য, মোখতার আলী তালুকদার টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের চার চারবারের সাংসদ প্রয়াত শওকত মোমেন শাহজাহানের পিতা ও ওই আসনের দশম সংসদের সর্বকনিষ্ঠ সাংসদ অনুপম শাহজাহানের দাদা এবং বর্তমান সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু’র পিতা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
