এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল চাপায় চাঁদনী সরকার (৫) নামের এক শিশু নিহত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালিদাস পশ্চিমপাড়া দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁদনী সরকার ওই এলাকার কবু সরকারের মেয়ে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে সখীপুর- কালিদাস সড়কের কালিদাস পশ্চিমপাড়া দাখিল মাদরাসার সামনে সড়ক পারাপারের সময় সখীপুর থেকে আসা একটি মোটরসাইকেল চাঁদনী সরকারকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে ওই গ্রামের কানিজ ফাতেমা বিউটি বলেন- চাঁদনী তার বান্ধবীদের সাথে মাদ্রাসা মাঠে খেলতে যাওয়ার সময় সখীপুর থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা পালিয়ে যায়।
সখীপুর উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন- ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।