সখীপুরে শাহীন স্কুলের পুনর্মিলনী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ঐতিহ্যবাহী শাহীন শিক্ষা পরিবারের সখীপুর শাখার ১০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাকবাংলো চত্ত্বরে আলোচনা সভায় শাহীন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় শাহীন স্কুলের সখীপুর শাখার সভাপতি শাহীন আল মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ শাহনাজ বেগম নাজ, প্রধান শিক্ষক নূরুন্নবী, সাবেক সভাপতি খন্দকার মহিউদ্দিন আজাদ, নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল মামুনসহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় এ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জিসান খান শুভ ও শাহীন এসবিসহ বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করবেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর