সখীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিনিধি : সখীপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংর্ঘষে আলী আকবর (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার বিকেলে বড়চওনা-কালিহাতী সড়কের হারুন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকবর উপজেলার তৈলধারা এলাকার সিদ্দিক হোসেনের ছেলে এবং ওই বাজারের হার্ডওয়ারের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলী আকবর শনিবার ব্যবসায়ী কাজে মোটরসাইকেল নিয়ে বড়চওনা বাজারে যায়। ফেরার পথে বড়চওনা-কালিহাতী সড়কের হারুন মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকবর আহত হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই আলী আকবরের মৃত হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর