নিজস্ব প্রতিনিধি: ছাত্র সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখার স্লোগানে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী খেলায় ৭নং ওয়ার্ড নলুয়া ৫-৩ গোলে ৪নং ওয়ার্ড যাদবপুরকে পরাজিত করে।
এ সময় উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মোল্লা, নলুয়া বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ডিএম শাহিনুর রহমান, উপজেলা আ.লীগের সদস্য শিবলী সাদিক, নলুয়া সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল দেওয়ান, নলুয়া অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হান মিয়া, সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, সাবেক সদস্য নুরুল সিকদার, যাদবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন আহমেদ, সহ-সভাপতি মাজেদুর রহমান সাদ্দাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইমরান খান, যুবলীগ নেতা আর এম মাসুম প্রমুখ।
সার্বিকভাবে খেলা পরিচালনা করেন নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল হাই এবং মোঃ সালাউদ্দিন।
