সখীপুরে শ্রেষ্ঠ শিক্ষিকা শাহিনা আক্তার

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঐতিহ্যবাহী ‘সখীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা আক্তার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। উপজেলা পর্যায়ে বাছাই কমিটির সভায় নির্বাচিত তালিকা উপজেলা শিক্ষা অফিস কর্তৃক প্রকাশ করা হয়েছে।

জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮ প্রদান করা হয়। এর মধ্যে উপজেলা যাচাই-বাছাই কমিটির সভায় শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন শাহিনা আক্তার। এছাড়া প্রতিমা বংকী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। আর কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে।

উপজেলা পর্যায়ে বাছাইকালে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, মহিলাবিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, ইন্সট্রাক্টর আব্দুস সোবহান, উপজেলা স্কাউট সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

শাহিনা আক্তার ও আলমগীর হোসেন শ্রেষ্ঠ শিক্ষিকা ও শিক্ষক নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখাসহ প্রাথমিক শিক্ষক পরিবার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষার্থীরা।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর