ইসমাইল হোসেন: টাঙ্গাইলের সখীপুরে সোনালি স্বপ্নের প্রত্যাশায় কোমলমতি শিশুদের স্নেহমাখা উপহার প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যালয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
জানা যায়, উপজেলার শিরিরচালা এলাকার আলহাজ জোয়াহের আলীর ছেলে ইতালি প্রবাসী আতিকুর আলীর নিজ উদ্যোগে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীদের একটি করে স্নেহমাখা খাতা উপহার দিবেন। এরই অংশ হিসেবে প্রথমে শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে একটি করে স্নেহমাখা খাতা উপহার দিয়ে উদ্বোধন করা হয়।
উপজেলা শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পরে এক আলোচনা সভায় ওই বিদ্যালয়ের সভাপতি দুলাল হোসেন দুলালের সভাপতিত্বে উপজেলার সহকারী শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, শামীম আল মাসুদ রানা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এসএম নুরুল ইসলাম, সম্পাদক ইব্রাহিম খলিল, এস এম আতিকুল হক ছমির, আলী আহম্মেদ, জান্নাত আরা লাভলী, আজম আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন।
