বাসাইলে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

বাসাইল প্রতিনিধি: ‘ছেলের ২১, মেয়ের ১৮-এর আগে নয় বিয়ে কারো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর-রশীদ খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রূপালী খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন প্রমুখ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর