এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার তিন শতাধিক আদীবাসীর মাঝে ধূতি লুঙ্গি ও শাড়ী কাপড় বিতরণ করা হয়েছে।
সোমবার সন্ধায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে ট্রাফি ট্রাক্টর ও সিএনজি চালিত আটো রিক্সার আয়কৃত টাকা থেকে এ ধূতি লুঙ্গি ও শাড়ী কাপড় বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে এ সময় স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, প্রেসক্লাম সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অপর চন্দ্র সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নরেশ চন্দ্র সরকার, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান রবীন্দ্র কুমার বর্মণ ও সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র কোচ উপস্থিত ছিলেন।
