এম সাইফুল ইসলাম শাফলু: ‘ছেলের ২১, মেয়ের ১৮-এর আগে বিয়ে নয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে জাতীয় বাল্যবিবাহ নিরোধ-২০১৮ পালন উপলক্ষে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এ মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ, স্কাউটের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, ইউসিসিএ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলামসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রমুখ।
