মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
Homeবিনোদনসুন্দরী বউ নিয়ে টেনশনে অপূর্ব

সুন্দরী বউ নিয়ে টেনশনে অপূর্ব

পূজা উপলক্ষে সম্প্রতি ফ্যাক্টর থ্রি সলিউশন পরিবেশিত সেভেন টিউন এন্টারটেনমেন্ট প্রযোজিত রিফাত আদনান পাপনের গল্পে নির্মাতা নাজমুল রনি নির্মাণ করেন পূজার বিশেষ নাটক ‘নাটকীয় উপসংহার’।

নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সালহা খানম নাদিয়া। তারা নবদম্পতির চরিত্রে হাজির হবেন।

নাটকের গল্পে দেখা যাবে, কিছুদিন হয়েছে তূর্য-নাবিলার বিয়ে হয়েছে। সদ্য সংসার পেতেছে তারা। নাবিলা টুকটাক করে গুছিয়ে নিচ্ছে সংসার। তূর্য একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। সব ঠিকঠাকই চলছে।

কিন্তু তূর্য অনেক চিন্তিত নাবিলাকে নিয়ে। কারণ তার ধারণা গরীব স্বামীর সংসারে সুন্দরী বউ থাকা একটা অভিশাপ! নাবিলা অসম্ভব সুন্দর একটা মেয়ে। তাই তাকে হারানোর ভয় সবসময় তাড়া করে তূর্যকে।

এজন্য সে সুশিক্ষিত থাকা সত্বেও নাবিলাকে জব করতে দেয় না। এদিকে বাসায় একা রেখে তূর্য অফিসে সারাটাক্ষণ ভয়ে ভয়ে থাকে। নানান উল্টাপাল্টা চিন্তা করে বসে বসে। নাবিলা বিষয়টা বুঝতে পারে কিন্তু এটাকে তূর্যের ভালবাসা ভেবে সহ্য করে যায়। কিন্তু দিনদিন এর মাত্রা বাড়তেই থাকে।

একদিন হুট করে তূর্যের সাথে তার কলেজ লাইফের বন্ধু আসিফের দেখা হয়। আসিফ তার স্ত্রী রুমাকে নিয়ে একরাতে ডিনারের নিমন্ত্রণে আসে তূর্যের বাসায়। আসিফ খুব আগ্রহ দেখায় নাবিলার প্রতি। নাবিলার রান্না, সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ আসিফ। তা দেখে তূর্য জ্বলতে থাকে। নাবিলার সঙ্গে ক্রমান্বয়ের সম্পর্কটা খারাপ হতে থাকে তূর্যের। তবে নাবিলা ও আসিফের কাছ থেকে আরও অনেক বড় চমক বাকী তূর্যের জন্য। সেটা দেখতে চোখ রাখতে হবে
আগামী ১৮ অক্টোবর রাত ১০ টায় এশিয়ান টিভিতে।

এই নাটকে অপূর্ব ও নাদিয়া ছাড়া আরও অভিনয় করেছেন আফজাল কবির, ইশা, তন্নী, আশরাফুল আলম সোহাগ প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular