টাঙ্গাইলে অটোরিকশা চাপায় শিশু নিহত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে অটোরিকশা চাপায় মো. মীম (৭) নামে একটি শিশু নিহত হয়েছে।
শনিবার উপজেলার শটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মীম উপজেলার শটিবাড়ী গ্রামের হাসমত আলীর মেয়ে। সে শটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এব্যাপারে শটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া সুলতানা বলেন, সকালে রাস্তায় শূকরের পালের পেছনে দৌড়াচ্ছিল মীম। এ সময় রাস্তা পার হতে গেলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে বিকেলে তার মৃত্যু হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর